Reza, Bangladesh
Remembering My Boro Apu (Urmi Chowdhury)
- Reza Chowdhury
World Cancer Day | #UnitedByUnique
বুক পকেটে শত ব্যস্ততা….
ঐ যে আকাশ, জোনাক বিহীন সড়ক, ল্যাম্প পোস্ট,
আমি, তুমি, আর ওপাশের ছায়া
দিনশেষে সবাই একা… এটাই চিরন্তন, নিরেট বাস্তবতা।
#ঊর্মি_চৌধুরী
০৩/১১/২০২৪
These were the last few lines from my Boro Apu’s thought diaries, written before she left us alone. Cancer killed my Boro Apu, my sister Urmi Chowdhury — a full-of-life woman, a writer, a poet, and a mother of two proud children.
She was always unbeaten in her studies, remarkable in every board exam, admired among friends, and the emotional centre of our family. She was my thought-partner — the person I used to think with.
As cancer killed her, it literally killed our family.
It has been a long year of living a lifeless life without her.
On this World Cancer Day, I want to cherish my love for my Boro Apu — who fought cancer for two long years, and whom we lost on 5th February 2025.
কবিতার মোহ জেগে উঠে বিষাদে, কষ্ট বৃষ্টির গানে
তখনও কেউ হয়তো মেটে চাঁদের আলোয় ভালোবাসার গল্প বোনে।
#ঊর্মি_চৌধুরী
Yes, she wrote in that way.
She was a poet and a writer. She published three books at Omor Ekushey Boi Mela (Book Fair in Bangladesh) and left behind many unpublished novels and poems.
A few more lines from her unpublished novel “মেঘ বাড়ীর আঙ্গিনায়” —
আগের দিনের সুন্দর একটা মুহূর্তের রেশ থেকে গেছে এখনও,
রিকশাচালক বাবার প্রথম সন্তানের উপহারটা
হাতে দিলে তিনি ভাঙা ভাঙা শব্দে চিরকুটটা পড়েন…
“প্রতিদিনের সূর্যের মতো সত্য হও,
সন্ধ্যের আকাশে তারকারাজির মতো জ্বলে উঠো,
আলো ছড়াও, আপন আলোয় উদ্ভাসিত হও,
তোমার অপেক্ষায় রয়েছে সুন্দর এক আগামী।”
তারপর ঐ পিতা নরম সুরে বললেন,
আপা নামটা লিখে দেন এইখানে,
বাচ্চার মা ঠিক করেছে ছেলে হলে দীপ্ত রাখবে
আর মেয়ে হলে টুম্পামনি ডাকবে।
ছেলে হইছে যখন দীপ্ত লিখে দেন।
আমি ও বড় হইলে আফনার কথা বলবো তারে।
She used to write with the deepest emotions.
As a writer, she became someone else — yet everything she wrote felt visible, real, alive.
I am pretty sure she knew she would leave us one day. And she felt it long before we could accept it.
Thats why She wrote —
দেখতে পাই না, শুনতে পাই না, বলতে পারি না,
বোধহীন আমি, অনুভূতি শূন্য …
একাকী শব্দগুলো একটাও পদ্য হয়ে উঠে না
উফ্! কবিতার বিদ্রোহ সে কী ভীষণ ভয়ানক!!
অসঙ্গতি, অপারগতা, লজ্জায় বিধ্বস্ত আমার কবিতার খাতা।
অনেকগুলো ধূসর প্রতিচ্ছবি চোখে ভাসছে,
খোলাচোখে কিলবিল করছে কিছু মায়া
চোখবুঁজেও ছায়াদের বিলাপ।
মাথায় গিজগিজ করছে হাজারও প্রমাণহীন উপপাদ্য।
কারণে অকারণে নেতিয়ে পড়ছে আবেগ,
নিজেই নিজেকে টুঁটি চেপে ধরছি
শব্দগুলো ভীষণ রকম ‘একা’।
দ্রোহ করছে কোথাও…
আমি লিখতে পারি না, ভালো লেখক নই বলে….
লতাপাতা ফুল পাখিদের নিয়ে গল্প তৈরি হয় না,
এখন আকাশের রঙের খেলা দেখতে দেখতে
প্রজাপতির পাখায় নকশা আঁকা হয় না আমার।
দিগন্ত সীমানায়ও ধূসররঙের পর্দা টানানো যেন,
অন্ধকারে হাবুডুবু খেতে থাকি।
কলকলিয়ে ছলছলিয়ে ছুটে চলা নদীটা হঠাৎ
স্রোতহীন হয়ে পড়ে,
ছন্দপতন ঘটে,
মরীচিকায় জেগে উঠে ধূ-ধূ বালুচর।
#ঊর্মি_চৌধুরী
৩১/৭/২০২৪
With such writing, she gradually disappeared from our eyesight. We couldn’t resist. We couldn’t hold her with love, emotions, or endless attempts.
Cancer killed her writing, killed her dreams of publishing books in every upcoming book fair,
and killed our expressions, our emotions — everything.
#পিঙ্গলা_বাতাসে_তোমারই_আকুতি
শুনছো তুমি!
তুমিহীন এই শহরে বাতাসে নীলাভ কষ্ট,
বেদনা পোড়া গন্ধে সয়লাব চারপাশ,
তৃষ্ণার্ত ঠোঁটে শুষ্ক ফাটল
দুষ্টু ইউক্যালিপ্টাস কবেই শুঁষে নিয়েছে জল!
ভারী নিঃশ্বাসে উথাল-পাতাল দিনলিপি, শুধুই যন্ত্রণা।
#ঊর্মি_চৌধুরী
০১/৫/২০২৪
I know Globally, this is a common story in countless families. We may not know their faces, but I can feel their silent crying, the deep breathing of emotions, and that tearless emptiness.
Miss you Boro Apu… I miss you a lot.
May Almighty place you in the best place of Jannat.
To all cancer survivors — you are strength itself.
To all families still fighting — you are not alone.
#WorldCancerDay #UnitedByUnique
#UrmiChowdhury_MyLovingSister#CancerAwareness #CancerSurvivors #FightingTogether